নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনও  সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে হাইওয়ের রাস্তায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই হট্টগোলের ঘটনা ঘটেছে।রবিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ,  জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা।এদিকে অভিযানের সময় সড়ক ও জনপদ বিভাগের অধীনে হাইওয়ের ওপর গড়ে ওঠা অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদ করতে গেলে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ,হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা, বলেন, সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি সড়ক পুনরায় দখল করে তাহলে আবারো উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। এ বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার Read more

ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ
ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা অঞ্চলের ৪ দেশ। চার দেশের মধ্যে দুটি লাতিন আমেরিকার—চিলি ও ভেনেজুয়েলা, Read more

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা
‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে ১৩ বছরের অজ্ঞাত এক কিশোর। এ সময় পা পিছলে হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে Read more

ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 
ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার Read more

আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচর ও বিশেষ বাহিনীর সদস্যদের নাম-পরিচয়ও
আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচর ও বিশেষ বাহিনীর সদস্যদের নাম-পরিচয়ও

যুক্তরাজ্যের সরকার ইতোমধ্যে স্বীকার করেছে যে, আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় ব্রিটিশদের সাথে কাজ করা এবং যুক্তরাজ্যে পুনর্বাসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন