গত ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ইতোমধ্যেই ১৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করে চলতি বছরের অন্যতম সফল ছবির মর্যাদা পেয়েছে। ছবিটির এই আকাশচুম্বী সাফল্যের মাঝেই এর কাস্টিং নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘রেহমান ডাকাত’-এর ভূমিকাটি প্রথমে বলিউডের দুই এবং দক্ষিণ ভারতের এক জনপ্রিয় অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন। মুকেশ ছাবড়ার মতে, ছবিটির অভাবনীয় সাফল্যের পর তারা নিশ্চিতভাবেই আজ সেই সিদ্ধান্তের জন্য আফসোস করছেন।পরিচালক আদিত্য ধরের মাথায় হামজা চরিত্রের জন্য সব সময় রণবীর সিংয়ের নামই ছিল। রণবীরও চিত্রনাট্য শুনে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। এ ছাড়া ইয়ালিনা চরিত্রের জন্য সঠিক মুখ খুঁজে পেতে প্রায় ১০০০ জনের অডিশন নিতে হয়েছিল কাস্টিং টিমকে।মুকেশ ছাবড়া জানান, ছবিটির কাস্টিং প্রক্রিয়া ছিল বিশাল চ্যালেঞ্জের। প্রায় ৪০০ জন অভিনেতাকে নির্বাচন করতে দুই বছর সময় লেগেছিল।ছবিতে রণবীর সিং ও অক্ষয় খান্না ছাড়াও অভিনয় করেছেন—সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো তারকারা। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি বর্তমানে বছরের অন্যতম সেরা বাণিজ্যিক সফল সিনেমা হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ
মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের কারণে Read more

২০২৮ কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা
২০২৮ কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা

২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত Read more

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল Read more

শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

চুল দিবস আজ
চুল দিবস আজ

আজ শনিবার (১ অক্টোবর), চুল দিবস। নুমি নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। বিচিত্র এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন