আসন্ন বাংলা নববর্ষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় উৎসবগুলো উদযাপনে এবার ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিবছর বর্ষবরণের মূল আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়েছে।আজ রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে এক সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান।মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, এবারের বর্ষবরণের শোভাযাত্রা ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রা এই নামগুলোতে হচ্ছে না। এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই উদযাপিত হবে।তবে ঐতিহ্যবাহী এই আয়োজনের মূল কাঠামো বা ধরনে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারিভাবে সব জেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এই নতুন নামেই শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দেওয়া হতে পারে।উল্লেখ্য, প্রতিবছর রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ২০১৬ সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবার সেই আয়োজনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে।বর্ষবরণ ও পার্বত্য জেলাগুলোর বৈসাবি উৎসব উপলক্ষে অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সভা সূত্রে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু
কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর Read more

স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা
স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে  মুখিয়ে Read more

নতুন বছরে সঞ্চয়পত্রের সুদহার কমালো সরকার
নতুন বছরে সঞ্চয়পত্রের সুদহার কমালো সরকার

নতুন বছরের প্রথম দিন থেকেই সঞ্চইপত্রে সুদহার কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফা মিলবে গড়ে Read more

বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের
বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের

বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি ‘নিরাপত্তা ও সামরিক জোট’ গঠনের Read more

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মনপুরায় জেলেদের দীর্ঘশ্বাস, টিকে থাকাই দায়
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মনপুরায় জেলেদের দীর্ঘশ্বাস, টিকে থাকাই দায়

মা ইলিশ সংরক্ষণে সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের Read more

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭
বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া গায়ের উপর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন