মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) স্বীকৃতি পাওয়া কক্সবাজারের আসহাদুল ইসলাম এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন।আগামী ৭ এপ্রিল ভুটান ও ম্যাকাওয়ের মধ্যকার একটি আন্তর্জাতিক মহিলা প্রীতি ম্যাচে অফিসিয়াল সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার অভিষেক হতে যাচ্ছে।রবিবার (৫ এপ্রিল) সকালে ড্রুকএয়ার রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভুটানের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ম্যাচ শেষে ৮ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।কক্সবাজার জেলার প্রথম ফিফা স্বীকৃত সহকারী রেফারি হিসেবে চলতি বছরের জানুয়ারিতে স্বীকৃতি পান আসহাদুল ইসলাম। দক্ষিণ চট্টগ্রামের একমাত্র ফিফা সহকারী রেফারি হিসেবেও তিনি নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং জেলার ফুটবল ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর অদম্য অধ্যবসায়। শৈশব থেকেই খেলাধুলা ছিল তার নেশা। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন—সবখানেই ছিল তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। খেলোয়াড় হিসেবে বড় কিছু অর্জন করতে না পারলেও, খেলাধুলার প্রতি ভালোবাসা তাকে রেফারিংয়ের পথে নিয়ে আসে।২০১৩ সালে রেফারিং কোর্স সম্পন্ন করে তৃতীয় শ্রেণির রেফারি হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ধাপে ধাপে এগিয়ে ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণি, ২০২১ সালে প্রথম শ্রেণি এবং ২০২৩ সালে জাতীয় রেফারি হিসেবে স্বীকৃতি পান। ২০২৪ সাল থেকে দেশের সর্বোচ্চ লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন তিনি। সম্প্রতি ফিফার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।ঢাকা ও চট্টগ্রামে দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। মাঠে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ইতোমধ্যে পরিচিত মুখ।শিক্ষাজীবনেও তিনি ছিলেন সমান মনোযোগী। ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষায় স্নাতক (বি.পি.এড) ও স্নাতকোত্তর (এম.পি.এড) সম্পন্ন করেছেন। তার বিশ্বাস, একজন ভালো রেফারি হতে হলে শুধু শারীরিক সক্ষমতা নয়, খেলাধুলার বিজ্ঞান, নিয়ম ও মানসিক দৃঢ়তার সমন্বয় জরুরি।বর্তমানে তিনি “রকমারি স্পোর্টস” নামে একটি অনলাইন স্পোর্টস শপ পরিচালনা করছেন। চাকরি ও উদ্যোক্তা জীবনের দ্বৈত বাস্তবতার মাঝেও তার মূল মনোযোগ রেফারিংয়েই।আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আসহাদুল ইসলাম বলেন, “এটা আমার অনেক বড় একটা স্বপ্নপূরণ। ছোটবেলা থেকে মাঠের প্রতি যে টান ছিল, সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে। আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের।” তবে তার কণ্ঠে আবেগও স্পষ্ট হয়ে ওঠে “আজকের এই জায়গায় এসে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার বাবা-মাকে। তারা সবসময় বলতেন, “রেফারিং করে কী হবে? কিন্তু আমি জানতাম, আমি কী করতে চাই। জাতীয় রেফারি হওয়ার আগেই মাকে হারিয়েছি, আর ফিফা রেফারি হওয়ার আগেই বাবাকে। তারা আজ থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন।”তিনি আরও বলেন, “রেফারিং এমন একটি পেশা যেখানে কাউকে খুশি করা যায় না। তারপরও একটা ভালো ম্যাচ পরিচালনা করার পর যে সম্মান পাওয়া যায়, সেটাই আমাকে নতুন করে অনুপ্রাণিত করে।”কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাসেম কুতুবী বলেন, “আসহাদের এই অর্জন আমাদের জন্য গর্বের। তার মাধ্যমে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের রেফারি উঠে আসবে বলে আমরা আশা করি।রেফারি আসহাদুল ইসলাম কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার প্রয়াত ব্যবসায়ী দুদু মিয়া সওদাগর ও হাছিনা বেগমের সন্তান। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তার পরিবারের আরও দুই ভাই রেফারিংয়ের সঙ্গে যুক্ত।ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আসহাদুল ইসলাম আরো বলেন, “আমি চাই ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে এবং একদিন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিয়মিত কাজ করতে। কক্সবাজারকে বিশ্বমানচিত্রে তুলে ধরাই আমার স্বপ্ন।”স্বপ্ন, সংগ্রাম আর আত্মবিশ্বাসে গড়া এই যাত্রায় আসহাদুল ইসলাম এখন এগিয়ে চলেছেন এক নতুন উচ্চতার দিকে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে ধানক্ষেত থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
শাহজাদপুরে ধানক্ষেত থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৫) গলাকাটা ও পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

পটুয়াখালীতে নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
পটুয়াখালীতে নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।মঙ্গলবার (০৩ জুন) সকাল ১০টায় লালুয়া Read more

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই Read more

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন