গেল ফেব্রুয়ারি মাসেই উদয়পুরে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাশমিকা মান্দানা। তাদের বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে কম চর্চা হয়নি। সদ্য বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ‘বিরোশ’। এবার দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রাশমিকা।কয়েক দিন আগেই বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে ‘বাডিমুন’-এ গিয়েছিলেন তাঁরা। সেই সফর থেকে ফিরে এসে রশ্মিকার একটি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। অভিনেত্রী জানান, তাঁদের জীবনে নাকি নতুন সদস্যের আগমন ঘটেছে—“দু’জন থেকে তিন জন” হয়েছেন তাঁরা। এই ইঙ্গিতেই অনেক অনুরাগী ধরে নেন, হয়তো সুখবর দিতে চলেছেন রশ্মিকা।তবে পুরো বিষয়টির আসল অর্থ খানিকটা আলাদা। যাঁরা রশ্মিকার কাজ ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত, তাঁরা বিষয়টি সহজেই ধরতে পেরেছেন। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তাঁর সঙ্গে রয়েছেন বিজয় এবং একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেটেড চরিত্র। এই চরিত্রটির নাম ‘রু’।অভিনেত্রী কয়েক মাস আগেই সোশ্যালে নিজের একটি আলাদা পেজ তৈরি করেছিলেন, যেটির নাম ‘রাশমিকা অ্যান্ড রু’। ‘রু’ হচ্ছে ওই বিশেষ সূর্যমুখীর নাম। জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগিতায় অ্যানিমেটেড সিরিজ তৈরি করে এটি।রাশমিকা ভীষণ ‘অ্যানিমে’ প্রেমী। এই পেজের মাধ্যমে তিনি সমাজে ইতিবাচকতা ছড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছিলেন। তাঁর ও ‘রু’-এর জীবনে এখন নতুন সঙ্গী হলেন বিজয়। অনুরাগীদের একাংশ ভুলবশত অবশ্য অভিনেত্রীকে মা হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। আরএ
Source: সময়ের কন্ঠস্বর
