ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি-মেঘনা সেতুর দুই পাশে এই যানজট সৃষ্টি হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে এ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় লোকজন জানান, শনিবার (৪ এপ্রিল) ভোরের দিকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় টোলবক্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় টোল নিতে ব্যাঘাত ঘটে। প্রায় ২ ঘণ্টা পর টোল নেওয়া শুরু হলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু হয়। কিন্তু এর পরপরই মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এ সময় যানচলাচল থেমে যেতে শুরু করে। কিছু কিছু গাড়ি উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক ব্লক হয়ে দাউদকান্দি ও ভবেরচর এলাকার অন্তত প্রায় ৮ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দুপুর পৌনে ১টার দিকে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে।ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীরা বলেন,সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে ৫০ মিনিটের মহাসড়ক ৩ ঘণ্টায় পৌঁছেছেন। উল্টো পথে যানবাহন চলাচল করার কারণে দাউদকান্দি অংশে পৌঁছে যানজটে আটকা পড়েন। এতে ২ ঘণ্টা ১০ মিনিট সময় অপচয় হয়েছে। যানজট এলাকা অতিক্রম করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছেন।দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার পরিদর্শক মো. শাহ কামাল বলেন, ভোর ৪টায় সোনারগাঁও উপজেলার মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে রেকার এনে এক ঘণ্টার মধ্যে কাভার্ড ভ্যানটি ওঠানোর পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কের দাউদকান্দি অংশের যানজট মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ
পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।দলীয় শৃঙ্খলা Read more

সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা
সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি যখন Read more

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’
‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন Read more

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র-জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন