রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারকানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট এরইমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা তিনি।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
