ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’র সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে। চলতি বছরের ঈদুল ফিতরেই মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। ছবিটি প্রসঙ্গে দীঘি জানান, এখনও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে, যা মালয়েশিয়ায় ধারণ করা হবে। পাশাপাশি একটি গানের কাজও অসম্পূর্ণ। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হবে বলে জানান তিনি। তার ভাষ্য, ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হচ্ছে ছবিটি, যা দেশীয় চলচ্চিত্রে খুব বেশি দেখা যায় না।জানা গেছে, বিদায় এ প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা নেই; বরং গল্পই এখানে মূল চালিকা শক্তি। এতে দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।প্রযোজকের কথায়, এই সিনেমায় আলাদা করে কোনো নায়ক নেই—গল্পই আসল নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক চলচ্চিত্র, যা সব শ্রেণির দর্শকের জন্য উপযোগী।এদিকে ‘বিদায়’–এর পাশাপাশি অভিনেত্রী দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খালের কচুরিপানা থেকে লাশটি Read more

৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের অবরোধে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) বেলা আড়াইটা থেকে সাড়ে Read more

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার
বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে Read more

বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা
বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত একটি রিসোর্ট বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন