গাজীপুর মহানগরীর কাশিমপুরের কাজী মার্কেট বাঘাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আকরাম ওই এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয় বলে জানানো হয়।তবে আটকের পরপরই ঘটনার মোড় ঘুরে যায় বলে অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিকে থানায় সোপর্দ না করে গোপনে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়।স্থানীয়দের দাবি, আলমগীরকে ছাড়িয়ে নিতে জুয়েল হোসেন নামের এক মাদক কারবারির স্ত্রীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা আদায় করা হয়। পরে কোনাবাড়ী এলাকা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের এসআই আকরামের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি ‘১৯ হাজার টাকার বিনিময়ে আলমগীরকে ছেড়ে দেওয়া হয়েছে’ বলেও জানান।এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টির দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত
নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত

দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।গতকাল রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত Read more

অনিয়ম ও অব্যবস্থাপনা, নারায়ণগঞ্জে দুই হাসপাতালকে জরিমানা
অনিয়ম ও অব্যবস্থাপনা, নারায়ণগঞ্জে দুই হাসপাতালকে জরিমানা

নারায়ণগঞ্জে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুই হাসপাতালকে পাঁচ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে জেলা Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

রাতে বিয়ে, সকালে টাকা ও স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও
রাতে বিয়ে, সকালে টাকা ও স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

লালমনিরহাটে রাতে বিয়ে করে সকাল হতেই স্বামীর বাড়ির নগদ টাকা স্বর্ণালংকার চুরি করে পালিয়েছেন নববধূ ও তার খালাত বোন। এ ঘটনায় Read more

পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন