ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে ইসরাইলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এসব ঘটনায় বহু ভবন ক্ষতিগ্রস্ত ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্লাস্টার বোমা হামলায় রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। দমকল ও উদ্ধার কর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।রোশ হাইয়িনের পৌরসভা জানিয়েছে, ইরানের হামলায় শহরেরর একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।দমকল ও উদ্ধার পরিষেবা জানিয়েছে, এর আগে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরাইলের নেগেভ মরুভূমি অঞ্চলের বৃহত্তম শহর বেয়ারশেবার দক্ষিণে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলে সৃষ্ট আগুন তারা নিয়ন্ত্রণে এনেছে।ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বনি ব্রাক শহরে ভেঙে পড়া কাঁচের আঘাতে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য  মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।চ্যানেল ১২-এর প্রতিবেদনে গিভাতায়িম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি
ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে Read more

‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’

চীনের সরকারি গণমাধ্যমে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত Read more

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০
লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন