পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা একমাত্র পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।বাংলাদেশ সময় শুক্রবার (৩ এপ্রিল) রাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি মার্কিন বিমানবাহিনীর এ-১০ ওয়ারথগ মডেলের একটি অ্যাটাক প্লেন। এটি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক একই সময়ে ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর আরও একটি এফ-১৫ই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। এ-১০ ওয়ারথগ বিমানটি সেই একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে।ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ই বিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্য একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।এ-১০ ওয়ারথগ বিমানটি ঠিক কীভাবে এবং কোথায় বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত কোনো তথ্য দেননি। এটি কি যান্ত্রিক ত্রুটির কারণে পড়েছে নাকি কোনো হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে একইদিন যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরইমধ্যে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে ইরানি গণমাধ্যমে।শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর বিমানের ধ্বংসাবশেষের কয়েকটি ছবি পেয়েছে তারা।এদিকে যুদ্ধবিমান এফ–৩৫ ‘ভূপাতিত’ করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে। ইরানের সংবাদসংস্থা ফারসের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন Read more

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।মঙ্গলবার (২৩ Read more

‘ভারতের কার্গো রুট বন্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রপ্তানিকারকরা’
‘ভারতের কার্গো রুট বন্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রপ্তানিকারকরা’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারতের একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ী মহলের উদ্বেগ-উৎকণ্ঠার খবর Read more

তাপের তাণ্ডব চুয়াডাঙ্গায়, পারদ ৩৯.৫ ডিগ্রি!
তাপের তাণ্ডব চুয়াডাঙ্গায়, পারদ ৩৯.৫ ডিগ্রি!

চুয়াডাঙ্গায় ফের মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ Read more

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!
‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে Read more

‘হার্ট অ্যাটাকে’ মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা,কারাগারে বেরোবি শিক্ষক
‘হার্ট অ্যাটাকে’ মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা,কারাগারে বেরোবি শিক্ষক

রংপুরে পুলিশের ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া এক ব্যক্তির মৃত্যুর ১০ মাস পর দায়ের করা হত্যা মামলায় বেগম রোকেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন