পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরশহরের পায়রা চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আলামিন ইসলাম দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নূরুরবাজার শিকদারপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় মল্লিকাদহ মনিরপাড়া দারুল উলুম সাত্তারিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল।আহতরা হলেন—একই এলাকার জুলেখা বেগম (৪০), সাজেদা বেগম (৩৫), শিশু সুজাব আলী (১০) ও আরাফাত (৫), ইজিবাইক চালক তারা মিয়া (৪৫) এবং নিহতের মা আছমা বেগম (৪০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলামিন তার মা ও আত্মীয়দের সঙ্গে পার্শ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে একটি দাওয়াত খেয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পায়রা চত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ইজিবাইকের সাত যাত্রী গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে এক শিশু মারা গেছে এবং গুরুতর তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টর ও ইজিবাইকটি হেফাজতে নিয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার Read more

আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা
স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে  মুখিয়ে Read more

বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা
গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন