নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনায় আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। ইশতেহার অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষায় আমরা কাজ করছি। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত আলোচনার ভিত্তিতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আশাবাদী।”গণমাধ্যমকর্মীদের ওপর বিগত সরকারের নির্যাতনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমের ওপর নির্যাতন চালানো ফ্যাসিবাদের একটি অনিবার্য অঙ্গ ছিল। আমরা গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে উৎখাত করেছি। যারা গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতার চর্চা করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, সেই অপরাধ আমরা তামাদি হতে দেব না। অপরাধীদের চিহ্নিত করতে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।”এর আগে সন্ধ্যা ৭টায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাসাস পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় আট দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ফিতা কেটে উদ্বোধনের পর জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও জেলা জাসাস-এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ।পাবনা বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ২০টি স্টলে নতুন বইয়ের সমাহার রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে বইয়ের পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না Read more

বিএনপি খাইদাই ও চেতনা বিক্রি পার্টির দল নয়: ফজলে হুদা বাবুল
বিএনপি খাইদাই ও চেতনা বিক্রি পার্টির দল নয়: ফজলে হুদা বাবুল

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, 'আপনারা হয়তো বলতে পারেন Read more

নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন