নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।  পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি দীর্ঘ দিন থেকে মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। ভুক্তভোগী শিক্ষার্থী একই মাদরাসার ছাত্র। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার ছাত্ররা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে দেয়। একপর্যায়ে তাকে বলৎকারের চেষ্টা করে। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০দিন পর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। ওই মামলায় মারুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও শিক্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষককে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক Read more

ফরিদপুরে ‘পাগলা ঘোড়া’র কামড়ে আহত ১০, জনমনে আতঙ্ক
ফরিদপুরে ‘পাগলা ঘোড়া’র কামড়ে আহত ১০, জনমনে আতঙ্ক

ফরিদপুরের বোয়ালমারীর সড়কে নামলেই তেড়ে আসছে একটি পাগলা ঘোড়া। ঘোড়াটি যাকে দেখছে তার ওপরই আক্রমণ করছে। ওই পাগলা ঘোড়ার কামড়ে Read more

জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা

জ্বালানি তেলের দাম ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, Read more

আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা
আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর Read more

মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১
মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১

মাদকের বিনিময়ে মিয়ানমারে ৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়া উপকূল থেকে একটি ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন