মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় (১০)বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে মোঃ খোরশেদ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের ঘিওর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।মোঃ খোরশেদ (৬০) সাটুরিয়া উপজেলার সাটুরিযা সদর ইউনিয়নে ঘিওর বাজার এলাকার মৃত হামেদ আলীর ছেলে।অভিযোগ সূত্রে জানা য়ায়, মঙ্গলবার (৩১মার্চ ) বেলা ১২ টার দিকে ওই শিশুটি তার নিজ বাড়ির পাশে খেলাধুলা করার জন্য যায়। ঠিক ওই সময় অভিযুক্ত খোরশেদ (৬০) শিশুটিকে ভুট্টা খেতে ডাক দেয় এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাকে কু প্রস্তাব দেয়। কু প্রস্তাবে রাজি না হওয়ার কারণে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, শিশুটির আত্ম-চিৎকারে পাশের বাড়ির একজন লোক ঘটনাস্থলে আসেন। ওই প্রতিবেশীর উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দ্রুত অভিযুক্ত খোরশেদ আলম পালিয়ে যায়।এলাকাবাসীর দাবি খোরশেদ ইতোপূর্বেও একাধিকবার এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং এলাকায় প্রায় সময়ই ইভটিজিংসহ নানা খারাপ আচরণ করে আসছে। তারা খোরশেদের দৃষ্টান্তমূলক বিচার চান।সাটুরিয়া থানার (সেকেন্ড অফিসার) এস আই আরিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা অভিয়োগ দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

বেপরোয়া হুতি, ২০ মাসে ৭০ জাহাজে হামলা
বেপরোয়া হুতি, ২০ মাসে ৭০ জাহাজে হামলা

২০২৩ সালের নভেম্বরের পর থেকে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গ্রুপটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৭০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে Read more

বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম Read more

সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট দেশব্যাপী উদ্‌যাপিত হবে জাতীয় Read more

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশাল সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।আহত এক জন।ত্রিশাল থানা পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন