নেত্রকোনা জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩১ জন সন্দেহভাজনসহ মোট ৪৪ জনের শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল পর্যন্ত জেলা সদরসহ চারটি উপজেলায় এসব রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে ১৩ জন বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রবিবার থেকে জেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।চিকিৎসকরা বলছেন, গত বছর এবং চলতি বছরের শুরুতে টিকার সংকট এবং নিয়মিত টিকা গ্রহণে অনীহার কারণে শিশুদের মধ্যে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।এদিকে আক্রান্তদের চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে সেখানে জনবল সংকট, পর্যাপ্ত ওষুধ ও বেডের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল আমিন জানান, রোগীর চাপ বাড়ায় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সহায়তা প্রয়োজন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।বৃহস্পতিবার Read more

পটিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার
পটিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক অসহায় পরিবারের বসতঘর। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাইগাঁও Read more

আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা
আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ 'বাংলাদেশি' ধরার যে অভিযান চলছে, সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও। Read more

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস Read more

বরিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বেপরোয়া গতিতে চলা বরিশাল-ঢাকা মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপায় মোটরসাইকেল অরোহী দুই ঠিকাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার (১২ Read more

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন