ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বিবেচনা করবে না। বুধবার (০১ এপ্রিল) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‌‌‘‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!’’তিনি বলেন, ‘‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!’’তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

ভোলার বোরহানউদ্দিনে 'কালের কণ্ঠের' মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার Read more

বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব
বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব

চিকিৎসার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক। যেখানে Read more

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বরজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) Read more

ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম Read more

রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ
রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ

সারা দেশের সরকারি নার্সিং কলেজগুলোতে চলমান আন্দোলনের পটভূমিতে শিক্ষকদের প্রতি 'অশালীন আচরণ', 'মিথ্যা ও বানোয়াট বক্তব্য' প্রদান এবং 'শিক্ষকদের অপমানের' Read more

ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা
ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন