ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।প্রতিবেদনে বলা হয়, ন্যাটো জোটকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।তাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কিনা; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ‘পুনর্বিবেচনার বাইরে’ চলে গেছে।ট্রাম্প আরও জানান, ‘আমি কখনোই নেটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।’এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘এমনকি, তোমাদের তো নৌবাহিনীও নেই। তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।’এদিকে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মিত্র দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি লেখেন, ‘তোমাদের নিজেদের দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না।’শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদেরও কটাক্ষ করেন ট্রাম্প। এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতো দেশগুলো হরমুজ প্রণালীর আশপাশে জেট ফুয়েল পাচ্ছে না—এমন পরিস্থিতিতে তাদের আরও সাহসী হয়ে উঠতে হবে এবং ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা নিতে হবে।এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বেইরুত-এ ভারী বোমাবর্ষণ চলছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা সরাসরি সম্প্রচার করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে Read more

ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত
ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত

পরিবারের কথা চিন্তা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)। সেখানে পৌঁছানোর পর প্রথমদিকে পরিবারের সাথে নিয়মিত Read more

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে চেরাগ Read more

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি
রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

প্রবাসীদের ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব দলের Read more

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম নিলয় চৌধুরী ইগলু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন