গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা জারি করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এক বার্তায় দূতাবাস জানায়, বুধবার (১ এপ্রিল) থেকে গ্রিসের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী এথেন্সসহ আত্তিকা, থেসালি, সেন্ট্রাল গ্রিস, ইভিয়া, পেলোপনেস এবং ডোডেকানিজ দ্বীপপুঞ্জ এলাকায় সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ এই সময়ে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার পাশাপাশি ঘণ্টায় ৮ থেকে ১০ বিউফোর্ট গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত স্থায়ী হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে, বজ্রপাতের সময় গাছ বা খোলা জায়গা এড়িয়ে চলতে এবং নিচু এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে রশিদ খানের কদর বরাবরই বেশি। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের Read more

ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা
ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার থেকে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩০ Read more

পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে Read more

চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ

দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে একযোগে বিপুল সংখ্যক জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৫টি জাহাজ। ১ Read more

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে আরও শুনানির জন্য Read more

উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত
উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত

ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে চলমান তল্লাশি অভিযানের স্বার্থে ওই নির্দিষ্ট এলাকায় বিমান হামলা স্থগিত করেছে ইসরায়েল। সিএনএন, এপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন