শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত মো. মোশাররফ হোসেন উপজেলার শিধলকুড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রত্যাশী এবং স্থানীয়ভাবে থানার বাবুর্চি হিসেবে পরিচিত।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন নিজেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আপন ভাই পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনৈতিক তদবির করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদে নিজের মিথ্যা পরিচয়ের বিষয়টি স্বীকার করলে তাঁকে আটক করা হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ বিষয়ে ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “মোশাররফ হোসেন সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে আমাকে ফোন করে হুইপের ভাই পরিচয় দিয়ে অনৈতিকভাবে তদবির করেন। এতে সন্দেহ হলে তাঁকে দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মিথ্যা পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। পরে বিধি অনুযায়ী তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকা ডুবে এক শিশু নিহত,আহত ১৫
তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকা ডুবে এক শিশু নিহত,আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে খেয়া পারাপারের নৌকা ডুবে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ১৫ জন।এই ঘটনায় এলাকায় Read more

লক্ষ্মীপুরে পৃথক ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে পৃথক ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে পৃথক স্থানে এক কিশোরীকে ধর্ষণ ও এক নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) Read more

শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন