চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ণ কেন্দ্র এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি নয়ার পাড়া এলাকার মো. ইছহাকের ছেলে।ভুক্তভোগী নারীর ভাই আক্তার হোসেন জানান, তাঁর বোন আঁখি সুলতানা (২২) একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি বাড়িতে স্থির না থেকে প্রায়ই রাস্তায় ঘুরে বেড়াতেন। গত সোমবার প্রতিবেশী দেলোয়ার হোসেন তাঁর বোনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে আমিরাবাদ থেকে নিয়ে যান। তবে বাড়িতে না নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাইজবিলা আশ্রয়ণ কেন্দ্রের পূর্ব পাশে একটি কুল বাগানে নিয়ে যান। সেখানে বাগানের টং ঘরের ভেতরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
