দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা বাজারে একটি মুদিখানার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ১০০.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য
আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারত ও পাকিস্তানে আমকে কেন্দ্র করে কূটনীতি এবং পরস্পরের মধ্যে বাণিজ্য প্রতিযোগিতা নতুন কিছু নয়। Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী Read more

চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ
চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজলোর করাঙ্গী নদী থকেে অবধৈভাবে উত্তোলতি ৫০ লাখ টাকার বেশী মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজলো প্রশাসন। বিষয়টি Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন