টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্তুপ করে রাখা ময়লায় আগুন দেওয়ায় সৃষ্ট ঘন ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই ময়লার স্তূপে আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার ফলে চারদিকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া। যা আশপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। এতে করে বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জেলখানা মোড় এলাকায় অপরিকল্পিতভাবে ময়লা ফেলা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন ময়লায় আগুন দেওয়া হয়। ধোঁয়ায় ঘরের ভেতরেও থাকা যায় না। শিশুদের নিয়ে আমরা খুব কষ্টে আছি।”এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, ময়লা অপসারণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করে বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হোক।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। Read more

গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ
গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ

র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ, উচ্ছৃঙ্খল আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গণহত্যার উসকানি, শিক্ষক ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে Read more

শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি Read more

আলোচনার আড়ালে রক্তে রঞ্জিত গাজা, প্রাণ হারালেন আরও ১০১
আলোচনার আড়ালে রক্তে রঞ্জিত গাজা, প্রাণ হারালেন আরও ১০১

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও থেমে নেই গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান।। এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও Read more

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ Read more

৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো’র অফিসে তালা
৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো’র অফিসে তালা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে গ্যাস কোম্পানি ইন্ট্রাকো'র ভোলা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভোলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন