টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রজগতে পরিচিতি পান। ব্যক্তিজীবনে রাহুল ২০১০ সালে ‘চিরদিনই তুমি যে আমার’–এর সহ–অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে দম্পতি আলাদা থাকেন এবং পরবর্তী সময়ে বিচ্ছেদ হয়। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৩ সালে ছেলে সহজকে কেন্দ্র করে তাদের সম্পর্কের বরফ গলে। সে সময় রাহুল জানিয়েছিলেন, আইনি জটিলতা মিটিয়ে তারা আবার নতুন করে সংসার শুরু করেছেন। রাহুল জানিয়েছিলেন, তারা স্বামী-স্ত্রী হিসেবেই আছেন এবং সপ্তাহান্তে পুরো পরিবার একসঙ্গে সময় কাটান।এদিকে গতকাল রাতে রাহুলের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তথা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি।’ পাশাপাশি বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের কাছে এই কঠিন মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার আরজি জানিয়েছেন তিনি।এদিকে ময়নাতদন্তের রিপোর্টে রাহুলের ফুসফুস ও শ্বাসনালিতে প্রচুর বালু ও নোনা পানি পাওয়া গেছে, যা তার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার আগের দিনগুলোয় রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের নতুন এই অধ্যায় শুরুর বিষয়টি ভক্তদের জন্য এখন আরও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে প্রিয়াঙ্কা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও ভক্তরা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ জব্দ ও ধ্বংস
বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ জব্দ ও ধ্বংস

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে Read more

সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো Read more

ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তা সিনিয়ার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক Read more

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি Read more

বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান
বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কোতোয়ালী পুলিশের অভিযান হয়েছে নগরীর মাদকের হটস্পট কেডিসি এলাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কোতোয়ালী মডেল থানা Read more

স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন