সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। সোমবার (৩০ মার্চ) বিকেলে বাবার বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।খাদিজার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন শিবলী সাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপের কারণে তিনি অসুস্থ ছিলেন এবং সোমবার মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন।হাসপাতালে ভর্তির আগে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে খাদিজা তার ওপর হওয়া অন্যায়ের অভিযোগ আনেন। তিনি লেখেন, ‘আমি যথেষ্ট শক্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় ও জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’পোস্টে তিনি স্বামী শিবলী সাদিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, তার এই পরিণতির জন্য তারাই দায়ী। নিজের মেয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘স্নেহা, তোমার জন্য আমার দোয়া রইল। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো।’ মা-বাবার কাছে ক্ষমা চেয়ে তিনি আরও উল্লেখ করেন যে, তার এই সিদ্ধান্ত ভুল হলেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে।জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, রাত সোয়া আটটার দিকে খাদিজাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।উল্লেখ্য, সাবেক এমপি শিবলী সাদিক এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হওয়ার পর ২০১৯ সালে তিনি পারিবারিকভাবে খাদিজাকে বিয়ে করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় Read more

মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা
মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা

বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে রীতিমতো বাড়ছে নানান অনিয়ম। এতে করে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল।সারেজমিনে Read more

সুন্দরবনে ডাকাত বাহিনীর ২ সহযোগী আটকসহ ৯ জেলেকে উদ্ধার
সুন্দরবনে ডাকাত বাহিনীর ২ সহযোগী আটকসহ ৯ জেলেকে উদ্ধার

সুন্দরবনের অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সেই সঙ্গে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা Read more

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর Read more

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) এ হৃদয়বিদারক Read more

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচেও দলে নেই অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন