আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে বোর্ডগুলো চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুনের প্রথমার্ধে নেয়ার পরিকল্পনা করে। সেই সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে আলোচনা হয়।এদিকে আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।এসব নির্দেশনা প্রতিপালনে কোনোপ্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মাউশি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির
রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের রাজনীতিক অঙ্গনে ৪৭১টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন Read more

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশীয় কাপে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা ছিল যাদের ঘিরে, সেই ইরানি নারী ফুটবলাররা শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। মাঠের Read more

এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান
এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশু সহ ঘরবাড়ির টিনের Read more

দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। চলতি (এপ্রিল) মাসের মাঝামাঝি দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন