সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত তাদেরকে অর্থদণ্ড প্রদান করেন।জানা যায়, রবিবার রাতে কয়েকজন যুবক উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোর করে তেল নিতে চাইলে তেল না থাকায় পাম্প কর্তৃপক্ষ বাধা দেন। এতে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের সহায়তা চাওয়া হয়।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ও সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ তিনজনকে আটক করে।আটকরা হলেন- উল্লাপাড়া দক্ষিণ পাড়া গ্রামের নজিবুলের ছেলে খোরশেদ (২৮), কালিগঞ্জ গ্রামের আতাউর রহমানের ছেলে আদিত্য রহমান (২০) ও শ্যামপুরেরে আজিজ এর ছেলে সাদিক হোসেন (২০)।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন ভ্রাম্যমাণ আদালত তাদের কে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

গত এক দশক ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ যেন এক অমীমাংসিত ধাঁধা। বাইরের দল তো বটেই, ঘরের ছেলেদেরও রীতিমতো ঘাম Read more

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের Read more

ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক
ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক

যাত্রী সেজে উঠেন বাস, ট্রেনে ও সিএনজিতে। বসেন অন্যান্য নারী যাত্রীদের পাশে। কৌশলে হাতিয়ে নেন স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এমনই Read more

মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ কবির (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় Read more

যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 
যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 

যশোরে আদালত থেকে হাজত খানায় নেয়ার পথে হত্যা মামলার আসামি জুয়েল খান হ্যান্ডকাপসহ পালিয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা দায়রা জজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন