বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য বিশ্লেষণ করে ক্যারিয়ার প্ল্যাটফর্ম রিজিউম জিনিয়াস এমন ১০টি পেশার তালিকা প্রকাশ করেছে, যেখানে কর্মীদের অন্তত অর্ধেকই নারী এবং বেতনও বেশ উচ্চ।প্রতিষ্ঠানটির ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, ‘এই পেশাগুলোতে উচ্চ বেতন যেমন রয়েছে, তেমনি প্রয়োজন বিশেষায়িত দক্ষতা ও জ্ঞান। যারা ক্যারিয়ারে উচ্চতায় পৌঁছাতে চান, বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী নারীদের জন্য এগুলো খুবই সম্ভাবনাময় ক্ষেত্র।’ তালিকার শীর্ষে রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার পদ। এ পেশায় বার্ষিক মধ্যম বেতন প্রায় ১ লাখ ৬১ হাজার ৭০০ ডলার এবং কর্মীদের ৫৩ শতাংশ নারী। তাদের প্রধান দায়িত্ব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদারকি, বাজেট প্রস্তুত, আর্থিক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস দেওয়া। সাধারণত এ পেশায় আসতে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।দ্বিতীয় অবস্থানে রয়েছে হিউম্যান রিসোর্সেস (এইচআর) ম্যানেজার। এ পেশায় নারীদের অংশগ্রহণ ৭৬ শতাংশ এবং বার্ষিক বেতন প্রায় ১ লাখ ৪০ হাজার ৩০ ডলার। তারা নিয়োগ, কর্মী ব্যবস্থাপনা, কর্মস্থলের সমস্যা সমাধানসহ প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। তালিকার বাকি পেশাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশই স্বাস্থ্যসেবা খাতভিত্তিক। ১০টির মধ্যে ৭টি পেশাই স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট। এর মধ্যে সবচেয়ে বেশি বেতনের স্বাস্থ্যসেবা পেশা হলো ফার্মাসিস্ট, যেখানে বার্ষিক আয় প্রায় ১ লাখ ৩৭ হাজার ৪৮০ ডলার এবং নারীর হার ৬০ শতাংশ।এ ছাড়া তালিকায় রয়েছে, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট (৭৩% নারী, বেতন ১,৩৩,২৬০ ডলার), পাবলিক রিলেশনস ও ফান্ডরেইজিং ম্যানেজার (৭০%, ১,৩২,৮৭০ ডলার), নার্স প্র্যাকটিশনার (৮৮%, ১,৩২,০৫০ ডলার), ভেটেরিনারিয়ান (৬৯%, ১,২৫,৫১০ ডলার), মেডিক্যাল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার (৭৪%, ১,১৭,৯৬০ ডলার), অকুপেশনাল থেরাপিস্ট (৮৮%, ৯৮,৩৪০ ডলার) এবং স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট (৯৫%, ৯৫,৪১০ ডলার)।বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে নারীদের অংশগ্রহণ বেশি হওয়ার একটি বড় কারণ হলো কাজের তুলনামূলক নমনীয়তা। ক্যারিয়ার কোচ কোলিন পলসনের মতে, ‘এই পেশাগুলোতে সময় ব্যবস্থাপনায় কিছুটা নমনীয়তা থাকে, যা সন্তান জন্মদানসহ জীবনের পরিবর্তনের সময় নারীদের কর্মজীবনে টিকে থাকতে সহায়তা করে।’এ ছাড়া স্বাস্থ্যসেবা খাতে উন্নতির স্পষ্ট পথ, প্রতিযোগিতামূলক বেতন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা—এসব কারণেও নারীরা এসব পেশার দিকে বেশি ঝুঁকছেন। বাড়তি চাহিদার কারণে ভবিষ্যতেও এসব খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুরের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমের রেস্টুরেন্টের ভেতর খুপড়ি ঘরের ভেতর এক যুবতির Read more

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ গাজী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার Read more

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা’। সম্প্রতি কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) উদ্যোগে Read more

সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, Read more

বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর
বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন