ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তার ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম। তবে গত কয়েক বছর সিনেমার আইটেম গানে পাওয়া যাচ্ছিল তাকে। এবার সিনেমার আইটেম ঘরানার গান থেকেও বিরতির ঘোষণা দিলেন প্রীতম।তিনি বলেন, ‘কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আসব আবার। আপাতত হয়তো ফিরে যাব “শরতের শেষ থেকে”, “মরে যাক”, “খোকা”-এর মতো গানে। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। আমার সিনেমার কাজ নিয়ে যাঁরা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’এদিকে মাইক্রোফোনের পাশাপাশি ক্যামেরার সামনেও নিজেকে প্রমাণ করেছেন প্রীতম। ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রীতমের বিপরীতে আছেন জেফার। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবার হজ পালনে যেসব বিষয়ে সতর্কতা জরুরি
প্রথমবার হজ পালনে যেসব বিষয়ে সতর্কতা জরুরি

চলতি বছর পবিত্র হজ আদায়ের জন্য সোমবার দক্ষিণ আফ্রিকা প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছবে, এর পরের দিন বাংলাদেশ, পাকিস্তান Read more

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম
নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন Read more

ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি
ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক Read more

গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব
গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব

গুমের সঙ্গে যারা জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর Read more

ভৈরবে ৬০ ভারতীয় ফোসকা সহ বাল্কহেড জব্দ, আটক ৪
ভৈরবে ৬০ ভারতীয় ফোসকা সহ বাল্কহেড জব্দ, আটক ৪

মেঘনা নদীতে ভৈরব নৌ থানা পুলিশের অভিযানে ৬০ বস্তা ভারতীয় ফোসকা ও ছয় হাজার ৪শত পিস জিলেট ব্লেড উদ্ধার করা Read more

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন দমন কমিশন (দুদক)। শেয়ারবাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন