ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ দফায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে ডিজেল পাম্পিং শুরু হয়।মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, এবারের চালানে ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। পাম্পিং শুরু হওয়ার পর পাইপলাইনের মাধ্যমে এই তেল গন্তব্যে পৌঁছাতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। আশা করা হচ্ছে, আগামী ৩১ মার্চের মধ্যে পুরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে জমা হবে।পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব জানান, এর আগে গত শুক্রবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ নিয়ে চলতি বছরে চার দফায় মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে দেশে এলো। ভারত থেকে আসা এই জ্বালানি তেল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা— এই তিন রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানির মাধ্যমে উত্তরাঞ্চলে সরবরাহ করা হচ্ছে।উল্লেখ্য, ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর স্থাপন করা হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। এর ফলে আগে যেখানে খুলনা ও চট্টগ্রাম থেকে রেলে তেল আনতে ৬–৭ দিন সময় লাগত, এখন তা অনেক কম সময়ে সম্ভব হচ্ছে।দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। বর্তমানে বছরে ২ থেকে ৩ লাখ টন আমদানির লক্ষ্য থাকলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

টানা তৃতীয় দিনের মতো কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছেে এ অঞ্চলে। Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি Read more

রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২
রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (০৬ Read more

সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন