সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘ভুয়া তথ্য’ বলছে।ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর ডিপোর অভ্যন্তরের অবস্থা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।হামলার ব্যাপারে ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।’এর জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম বলেছেন, ‘এটি মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করছি। ইরান প্রায়শই এমন ভুয়া তথ্য ছড়ায়। এদিক দিয়ে রাশিয়ানদের সঙ্গে তাদের পার্থক্য নেই।’এর আগে শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোকে লক্ষ্যবস্তু বানানোর কথা জানায় ইরানি বাহিনী।সূত্র: তাসনিম নিউজ এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে চলছে আপিল গ্রহণ।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

নুরের বক্তব্য ‘শিক্ষার্থীদের জন্য অপমানজনক’: জবি শিবির সেক্রেটারি
নুরের বক্তব্য ‘শিক্ষার্থীদের জন্য অপমানজনক’: জবি শিবির সেক্রেটারি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বক্তব্যকে 'শিক্ষার্থীদের জন্য অপমানজনক' আখ্যা দিয়ে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ Read more

জুনেই মুক্তি পাবেন ইমরান খান!
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে Read more

আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে আল জাজিরা।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন