খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম শেখর ছেলে তরিকুল ইসলাম সুমন (২৩) এবং ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দা নাজমুল আহমেদ চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)।শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।অভিযানকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, একটি দোনালা কাটা বন্দুক, ৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ৬ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র এ তথ্য নিশ্চিত করেছেন।ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অস্ত্র বা মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার সাদা পোশাকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একটা ব্যাগের ওপর ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ৩টি আগ্নেয়াস্ত্র সামনে রেখে ৪ যুবককে মাটিতে বসা দেখেই অস্ত্রসহ সুমন ও তানভীরকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। তবে আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবকের উপস্থিতি কোনো কিলিং মিশনে যাওয়া নাকি অস্ত্রের বেচাকেনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র জানান, খুলনা জেলা পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন Read more

আ.লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
আ.লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার (১৮ আগস্ট) Read more

সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোশারফ হোসেন ঢালী (৫২)।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং
গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ সম্প্রতি বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। এই সাইটগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন