ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন হবে-বাউল গানও হবে। পাশাপাশি বাউল গান ও মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেয়া হবে না।’বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।আবদুল কাদির শাহ পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে রুমিন বলেন, ‘গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি, কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেয়া হয়েছে, আমরা এগুলো দেখেছি। আমি জানি না, আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কিনা। তবে আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।’রুমিন ফারহানা আরও বলেন, ‘ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে এ রকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।’‘বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি লালন পালন করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ’, যোগ করেন রুমিন ফারহানা।আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) ৫৮তম স্মরণেউৎসব ও বার্ষিক ওরসে পীর, কুতুব, গাউসসহ বিভিন্ন আধ্যাত্মিক সাধক পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন মৌসুমের আগে ইউরোপে তোলপাড়, ট্রান্সফার মার্কেটে আরও যা ঘটছে
নতুন মৌসুমের আগে ইউরোপে তোলপাড়, ট্রান্সফার মার্কেটে আরও যা ঘটছে

আর কিছুদিন পরই শুরু হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। আর এই নতুন মৌসুম শুরুর আগে দলবদল নিয়ে ব্যস্ত সময় Read more

সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, Read more

অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক
পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুলিশ পরিচয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার (৩১ Read more

কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন