রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া ২ শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‍্যাব-৪ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন কোম্পানি কমান্ডার (সদর কোম্পানি) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই দুই শুটারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা পরিকল্পনা অনুযায়ী এই কিলিং মিশনে অংশ নেয়। 
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে হত্যা করে। এ ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনের (১৮) কোমরে গুলি করে। আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আর রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
হত্যাকাণ্ডের ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা বাদী হয়ে মঙ্গলবার পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে জনিসহ ৫ জনের নাম উল্লেখ করা হয়। অপর আসামিরা হলেন- সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে। 
দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার দু-তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। দুর্বৃত্তদের একজনের পরনে পাঞ্জাবি ও দুজনের গায়ে শার্ট ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। এ সময় দোকানে ৯ জন ছিলেন। দুর্বৃত্তদের একজন কিবরিয়াকে গুলি করতে শুরু করলে ভয়ে দোকানে থাকা লোকজন বেরিয়ে যান। কিবরিয়াকে দুজন গুলি করে। এ সময় কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাদের একজন আরও তিনটি গুলি করে দ্রুত বেরিয়ে যান।
এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইরানে দূতাবাস বন্ধ করলো যুক্তরাজ্য
ইরানে দূতাবাস বন্ধ করলো যুক্তরাজ্য

ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে নাগরিকদের ইরানে ভ্রমণের ব্যাপারে সতর্কতাও জারি করেছে Read more

রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার
কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার

কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় কথিত জ্বিন তাড়ানোর অজুহাতে চিকিৎসা করতে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে মা–মেয়েকে বালিশচাপা দিয়ে Read more

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন