গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে কাঁচা বসতঘরটি। ঘুম ভাঙতেই নিজের সবকিছু আগুনে পুড়তে দেখেন রোকেয়া আক্তার (৫৫)। কয়েক ঘণ্টার মধ্যেই তার দুই কক্ষের ছোট্ট ঘরটি পরিণত হয় ছাইয়ের স্তূপে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার টাওয়ার রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্ত রোকেয়া আক্তার মৃত বদিউর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেই ছোট্ট কাঁচা ঘরটিই ছিল তার একমাত্র আশ্রয়।ফায়ার সার্ভিস সূত্র জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্য থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি পুরোপুরি পুড়ে গেছে। তিনি জানান, রোকেয়া খুবই গরিব ও অসহায়। বাবা মারা গেছেন অনেক আগে। বিয়ে হলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে এক বোনকে নিয়ে ওই ঘরেই বসবাস করতেন।’স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগুন লাগার সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মো. মুজিবুর রহমান বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন রোকেয়া আক্তার। স্থানীয়রা তার পুনর্বাসনে সরকারি ও সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক
বাকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক

কক্সবাজারের শহরের নাজিরারটেক বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান Read more

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ

জাতীয় ও আন্তর্জাতিক দিবস বা উত্সবগুলো যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন বা পালনের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত Read more

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন
তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে নিজের মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন