ওজন কমাতে দারুচিনির জুড়ি মেলা ভার। তাই চটজলদি ওজন কমাতে দিনে অন্তত দু-বার করে খান দারুচিনির পানি। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি ব়্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।দারুচিনি এমন এক খাদ্য উপকরণ, যা আমাদের বিপাক হার বাড়ায়। দারুচিনি আমাদের রক্তের শর্করা হুট করে বেড়ে যেতে বাধা দেয়। রক্তের শর্করা স্থিতিশীল থাকলে হুটহাট ক্ষুধা লাগে না। তাই ওজন নিয়ন্ত্রণ সহজ হয়।দারুচিনিতে আরও আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। অর্থাৎ প্রদাহ কমাতে সাহায্য করে দারুচিনি। এই বৈশিষ্ট্যের কারণেও পরোক্ষভাবে ওজন কমে।অনেক সময় পিপাসাকেও আমরা ক্ষুধা ভেবে ভুল করি। তাই সারা দিনে নানান রকম পানীয় গ্রহণের মাধ্যমে পানির চাহিদা পূরণ করে নিলে যখন-তখন অস্বাস্থ্যকর স্ন্যাক্স গ্রহণের প্রবণতা কমানোও সহজ হয়। দারুচিনি-পানি তাই পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়ক।কখন দারুচিনির পানি খেলে দ্রুত ওজন কমবে?১. সকালে খালি পেটে দারুচিনির পানি খেলে সারাদিন আর কোনো চিন্তা থাকবে না। এতে সকালেই পেট সাফ হয়ে যাবে এবং শরীর টক্সিনমুক্ত থাকবে। ২. ডায়াবেটিসের রোগী হয়ে ওজন বশে রাখতে হলে লাঞ্চ বা ডিনারের ৩০ মিনিট আগে দারুচিনির পানি খান।এতে পেট ভরবে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ৩. ঘুমোতে যাওয়ার আগেও দারুচিনির পানি খেতে পারেন। এতেও পেটের সমস্যা এড়াতে পারবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন।কীভাবে বানাবেন দারুচিনির পানি ২ কাপ পানি গরম বসান। এতে এক চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন। দারুচিনির গুঁড়া না থাকলেও দুটি দারুচিনির কাঠিও ফুটিয়ে নিতে পারেন। ১৫ মিনিট ফুটিয়ে নিয়ে চায়ের মতো পান করুন দারুচিনির পানি। আবার আগের দিন রাতেও এই পানীয় বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। পরদিন সকালে খালি পেটে খেতে পারেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের কাজের দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই নেতা—ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের সমর্থকদের Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির Read more

খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া Read more

দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন