মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।বুধবার (২৫ মার্চ) আইআরজিসি জানিয়েছে, তারা একটি মার্কিন এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়।এফ-১৮ যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম বহুমুখী যুদ্ধবিমান যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে, ‘ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’ এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক এফ-১৫ যুদ্ধবিমান ও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি ওয়াশিংটন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে অবশেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ Read more

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন
গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (০৮ অক্টোবর) স্পেনের সংসদে Read more

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান—এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা
চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ। বুধবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন