কিশোরগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এদিন সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।পরে সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এছাড়া বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ল্যানকাস্টার বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১
ল্যানকাস্টার বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে এক যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ল্যানকাস্টার কাউন্টি কর্তৃপক্ষ।স্থানীয় সময় রোববার (২০ Read more

ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী Read more

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আবুল হোসেন
পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আবুল হোসেন

এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র প্রতিবন্ধী মো.আবুল হোসেন(৩৯)। আবুল হোসেন উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত হামেদ Read more

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী

শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত Read more

গাজায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
গাজায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

ফিলিস্তিনের গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন