রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে পদ্মার পানির অন্তত ৩০ ফুট গভীরে গিয়ে সন্ধান পেয়েছেন বাসটির।বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ১টি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।স্থানীয় ও বেঁচে যাওয়া বাসযাত্রীদের ভাষ্যমতে, ওই বাস থেকে ৫ থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছে।ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারী জাহাজ অনেক দেরিতে এসেছে পৌঁছেছে। তাছাড়া ফায়ার সার্ভিস ডুবুরি দলও এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শুরু করেছেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে Read more

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন Read more

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
ঢাকার পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় Read more

বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি Read more

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন