সাড়াশি অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও দখলে যেতে বসেছিল কক্সবাজার সমুদ্রসৈকতর বালিয়াড়ি। তবে নতুন করে গড়ে ওঠা সেই অবৈধ স্থাপনাগুলো টিকতে দেয়নি প্রশাসন। ফের অভিযানে নেমে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান ও মারমেইড এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। অভিযান চলাকালে যেসব স্থাপনার মালিককে পাওয়া যায়নি, সেগুলো ভেঙে ট্রাকে তুলে নেওয়া হয়। অনেক ব্যবসায়ী অবশ্য আগেভাগেই নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নেন। একপর্যায়ে মারমেইড এলাকার বালিয়াড়িতে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখান থেকেই একজনকে আটক করা হয়।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় গত ১২ মার্চ সৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে প্রশাসন। টানা পাঁচ দিনের ওই অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে ৬৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।পরে গত রোববার এলাকা পরিদর্শনে এসে সালাহউদ্দিন আহমদ দখলমুক্ত বালিয়াড়ি পুনরায় দখল ঠেকাতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে কঠোরভাবে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনার একদিন পরই আবারও ঝাউবাগান ও মারমেইড এলাকার বালিয়াড়িতে স্থাপনা বসানোর চেষ্টা দেখা যায়। এর প্রেক্ষিতেই নতুন করে অভিযান চালানো হয়।উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আমরা এখন দিশেহারা অবস্থায় আছি। একদিকে বসতে দিলে অন্য জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও স্থায়ীভাবে বসার সুযোগও দেওয়া হচ্ছে না। উচ্ছেদের সময় পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।তিনি আরও বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আজ ব্যবসা করতে না পারলে আগামীকাল পরিবারের খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়বে।সুগন্ধা বিচ মার্কেট সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলমও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, নির্দিষ্ট জায়গা না থাকায় আমরা বাধ্য হয়ে সড়কের পাশে যানবাহন রাখছি। কিন্তু সেখান থেকেও উচ্ছেদ করা হচ্ছে। ঈদ মৌসুমে পর্যটকের চাপ বেশি, অথচ বিকল্প কোনো ব্যবস্থা নেই।ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুনর্বাসনের আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় আছি।উচ্ছেদ অভিযানের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান শতাধিক স্থাপনা উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বালিয়াড়িতে নতুন করে কোনো স্থাপনা বসাতে দেওয়া হবে না।এদিকে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শুধু উচ্ছেদ অভিযানই নয়, বালিয়াড়ি দখলমুক্ত রাখতে প্রয়োজন নিয়মিত নজরদারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কক্সবাজার কলাতলী-মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এমন কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে কোনোভাবেই বালিয়াড়ি আবার দখলে না যায়। একই সঙ্গে সৈকতের সৌন্দর্যবর্ধনেও উদ্যোগ নিতে হবে।তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় সৈকত গড়ে তুলতে ব্যবসায়ী ও প্রশাসন- উভয় পক্ষের সমন্বিত ভূমিকা জরুরি।উল্লেখ্য, গত ৯ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় চলমান রয়েছে উচ্ছেদ অভিযান, যদিও পুনর্বাসন প্রশ্নে এখনো অনিশ্চয়তা কাটেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার
আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা

বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন