নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো একই উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)। লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, সকালে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নামে ইজিবাইকের এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ৬ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজন মারা যায়।অপর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ Read more

‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যেসব খবর প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য Read more

এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান Read more

২৫ আগস্ট: নামাজের সময়সূচি
২৫ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ইংরেজি, ১০ ভাদ্র ১৪৩২ বাংলা, ৩০ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

জকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
জকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন