মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই আবার খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের ইচ্ছার কথাও জানিয়েছেন।সোমবার (২৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত অগ্রসর হলে প্রণালিটি ‘খুব শিগগিরই খুলে যাবে’।যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।’ বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে।যুদ্ধের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সেখানকার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। এটি স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।সপ্তাহান্তের আলোচনা সংঘাত নিরসনে আশার আলো দেখাচ্ছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এমন কিছু লোকের সঙ্গে আলোচনা করছি, যাঁদের আমি খুব যুক্তিবাদী ও দৃঢ়চেতা মনে করি। ঘনিষ্ঠ মহলের লোকজন জানে তাঁরা কারা, তাঁরা বেশ সম্মানিত। হয়তো তাঁদের মধ্যেই কেউ একজন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন।’ফ্লোরিডায় আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের “একজন শীর্ষ ব্যক্তির” সঙ্গে কথা হয়েছে, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। তিনি জীবিত আছেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

মীর জাফরকে ইতিহাসে এক ঘৃণ্য চরিত্র হিসাবেই দেখেন বহু মানুষ। কিন্তু সত্যিই কি তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন? কী বিশ্বাস করেন তার Read more

রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও Read more

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বাংলাদেশ যুব দলের বিশ্বকাপ শুরু। তাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এছাড়া বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ Read more

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের
‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের

সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলমান রাখার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা। পরবর্তী ঘোষণা না দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন