শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত জাহিদ জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যায়। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে সনাক্ত করেন। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে দেয়া তথ্য অনুযায়ী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন কি কারনে বা কিভাবে তিনি মারা গেলেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগরবাড়ি নৌ পুলিশ এ বিষয়টি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি।নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সাঁথিয়া থানায় গিয়ে সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মৃত জাহিদের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রাথমিকভাবে আমরা একটি অপমৃত্যু মামলা দায়ের করছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে Read more

সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড
সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা ও পুণ্যস্নান উৎসবে সমুদ্র তীরে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে Read more

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত Read more

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন