সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় ওই হাজং গৃহবধূকে ধর্ষণচেষ্টা করেন নুরুল ইসলাম ওরফে নুরুল নামে এক যুবক।এদিকে স্থানীয় সালিশকারীদের বাঁধার মুখে ভিকটিমের পরিবার থানায়  আইনি সহায়তা নিতে পারছেন না।ধর্ষণচেষ্টায় অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে নুরুল (৩৫) তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে।সোমবার (২৩ মার্চ) বেলা পৌনে ৪টার দিকে তাহিরপুরের রাজাই সীমান্ত গ্রামের ধর্ষণ চেষ্টার শিকার ভিকটিম, তার পরিবার ও সীমান্ত গ্রামের মানুষজন যুগান্তরকে জানান, রোববার রাজাই সীমান্ত গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের জ্বরে আক্রান্ত এক হাজং গৃহবধূ নিজ করেই ঘুমিয়ে ছিলেন। পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে ওই গৃহবধূর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করেন। ওই গৃহবধূর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে নুরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখে।খবর পেয়ে  পিতা জম্মত আলী, তার পরিবারের লোকজনসহ স্থানীয় সালিশকারীদের নিয়ে এসে কৌশলে নুরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর ভিকটিম গৃহবধূ, তার পরিবারের সদস্যদের ধর্ষণ চেষ্টার ঘটনাটি থানায় আইনি সহায়তা না নিতে বাঁধা প্রদান করেন স্থানীয় সালিশকারীরা।এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।তাকে বেঁধে রাখা, পরিবার ও সালিশকারীদের মাধ্যমে তাকে  ছাড়িয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সালিশকারীরা মীমাংসা করার দায়িত্ব নিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধারা। হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল Read more

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা
৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ Read more

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর এমন অপকর্ম করার সাহস পেত না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন