কিশোরগঞ্জের মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০) দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সমর্থকদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের মধ্যে ঈদের আগে থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সোমবার সকালে হেমন্তগঞ্জের লাউকুড়ার মাঠে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারাগেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) Read more

বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার Read more

থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজড
থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজড

শরীয়তপুরের গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া বিএনপি নেতাকে অর্থের Read more

তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের গরু হাঁটি থেকে ঢুলিয়ার মোড় যাওয়ার রাস্তার পাশে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে আবর্জনার স্তূপ Read more

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন