জনপ্রিয় বলিউডের হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি পড়ে আছে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন নির্মাতা রামগোপাল ভার্মা। তাঁর কথায়, ছবির শুটিং শেষ হওয়ার পর থেকে ওই ফ্ল্যাটে কেউ থাকতে রাজি হননি। ২৩ বছর পেরিয়ে গেলেও জায়গাটি এখনো প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, গ্যাংস্টার ও অপরাধভিত্তিক সিনেমার জন্য বেশি পরিচিত হলেও রাম গোপাল ভার্মা ভারতীয় হরর সিনেমাকে নতুন মাত্রা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নির্মিত বেশ কয়েকটি ছবি এখন এই ঘরানার ক্ল্যাসিক হিসেবে বিবেচিত হয়। তার উল্লেখযোগ্য হরর ছবির মধ্যে রয়েছে ‘রাত’, ‘কৌন’, ‘ডরনা জরুরি হ্যায়’ ইত্যাদি। এই সিনেমাগুলো ভারতীয় হরর চলচ্চিত্রের ধারা বদলে দিয়েছিল এবং অনেক নির্মাতাকে প্রভাবিত করেছে।২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ভূত’ ছবিটি সেই সময়ের অন্যান্য হরর ছবির তুলনায় আলাদা ছিল। বেশির ভাগ ভারতীয় হরর চলচ্চিত্র যেখানে নির্জন প্রাসাদ বা গ্রামীণ পরিবেশে তৈরি হতো, সেখানে এই ছবির গল্প সাজানো হয়েছিল ব্যস্ত মহানগর মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে। গল্পে দেখা যায়, এক দম্পতি নতুন একটি ফ্ল্যাটে উঠতে যায়। পরে তারা জানতে পারে, সেই ফ্ল্যাটে এক আত্মার উপস্থিতি রয়েছে। এরপরই শুরু হয় অদ্ভুত ও ভয়ংকর সব ঘটনা।ছবির শুটিং হওয়া ফ্ল্যাটটি এখনো খালি পড়ে আছে রাম গোপাল ভার্মার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এর পেছনে প্রকৃত কারণ ভয়, কুসংস্কার নাকি কেবলই কাকতালীয় তা স্পষ্ট নয়। তবে দুই দশকের বেশি সময় পরেও যদি কোনো ফ্ল্যাটে কেউ থাকতে না চান, তাহলে সেটি নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দেয়। আর সেই কৌতূহলের কেন্দ্রে আজও রয়েছে বলিউডের অন্যতম আলোচিত হরর ছবি ‘ভূত’। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার।সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ Read more

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান
মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার (২৭ অক্টোবর) আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রের বরাত Read more

শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি কবর জিয়ারত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন