চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে রবিবার (২২ মার্চ) দুপুরে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে ব্যতিক্রমধর্মী সম্মান জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।রবিবার (২২ মার্চ ) বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে এসে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।বিদায়ী শিক্ষক মো. মিজানুর রহমান লাকী তাঁর বক্তব্যে বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি আমার দায়িত্ব সততার সাথে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের মূল কাজ। তোমরা দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই আমার শেষ প্রত্যাশা।”অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক জনি আহমেদ বলেন, “স্যার শুধু আমাদের শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবকের মতো। তাঁর শাসন ও সোহাগ আমাদের জীবনে চলার পথের অনুপ্রেরণা।” আরেক শিক্ষার্থী রাউফীল বলেন, “স্যারের কাছ থেকে আমরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং শৃঙ্খলা ও নৈতিকতা শিখেছি।”সংবর্ধনা অনুষ্ঠান শেষে মো. মিজানুর রহমান লাকীকে ফুল দিয়ে সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে বসানো হয়। বাদ্যযন্ত্র ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তাঁকে সসম্মানে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত এলাকাবাসী তাঁকে হাত নেড়ে বিদায় ও শুভেচ্ছা জানান। ব্যতিক্রমী এই আয়োজনটি পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।উল্লেখ্য, মো. মিজানুর রহমান লাকী ২০০৩ সালে ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছিলেন এবং দীর্ঘ ২৩ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালে অবসরে গেলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার Read more

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক
ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের Read more

যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি
যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ Read more

প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ
প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে Read more

পঞ্চগড়ে ডুবুরি দিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার
পঞ্চগড়ে ডুবুরি দিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকাসক্ত এক যুবকের হামলায় গুরুতর আহত দুইজনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি ঘটনার একদিন পর ডুবুরি নামিয়ে উদ্ধার করেছে Read more

আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা
আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা

ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে দাম কমতে শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন