সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে এবারের ঈদ উদযাপন হয়েছে ভিন্ন মাত্রায়। সাধারণ বন্দিদের সঙ্গে একই খাবার ও আয়োজনেই অংশ নেন তারা।ঈদুল ফিতর উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য নতুন পোশাক, বিশেষ খাবার, ঈদের জামাত ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়। উচ্চপ্রোফাইল বন্দিরাও এতে সাধারণ বন্দিদের সঙ্গে অংশ নেন।কারা সূত্র জানায়, কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগম, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবুসহ আরও অনেকে। এছাড়া অন্য ইউনিটগুলোতে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক এমপি কবিরুল হক মুক্তি, তৌফিক-ই-ইলাহী চৌধুরীর মতো ব্যক্তিরাও রয়েছেন।মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, ঈদের আগের দিন মহিলা বন্দিদের লিপস্টিক, নেইল পালিশ, টিপ ও মেহেদী ছাড়াও অসহায় ২১ বন্দিকে থ্রি-পিস ও শাড়ি দেওয়া হয়। এ ছাড়া দেওয়া হয় বিশেষ খাবার।কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তার কারাগারে দুই হাজার ৬০০ বন্দি আছেন। ঈদের আগের দিন অসহায় বন্দিদের মধ্যে ৪০টি লুঙ্গি, গামছা, ৫০টি পাঞ্জাবি ও ৫০টি গেঞ্জি দেওয়া হয়।এ ছাড়া তার কারাগারে ঈদের নামাজের জন্য ১৭টি জামাতের আয়োজন করা হয় বলে জানান তিনি।তিনি বলেন, সকালে শিশুদের কেক, মিষ্টি, চিপস, চকলেট বিশেষ খাবারের পাশাপাশি নতুন জামা দেওয়া হয়। এ ছাড়া খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, কোমল পানীয়, পান সুপারি, সালাদ ও মিষ্টি এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ দেওয়া হয়।এদিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের রজনীগন্ধা ফুল, চকলেট এবং ছোটোদের বেলুন ও জুস দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান শিরিন আক্তার।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
