ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় ১,০০০ জনই দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গত রাতে (২১ মার্চ) ইরান ব্যাপক হামলা চালিয়েছে।ইসরাইলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবারের এই হামলায় আরাদ ও ডিমোনা শহরের অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে ব্যর্থ হওয়ায় এই দুই শহরে ১০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার নেপথ্যে তাদের পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, ডিমোনা শহরে অবস্থিত ইসরাইলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলা মূলত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে চালানো হামলার একটি পাল্টা জবাব।এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর Read more

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন