ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন।রবিবার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।জামায়াত আমির লিখেন, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়ার নয়।তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে আমাদের পরিবহণ ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে।নিহতের আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াত আমির। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।তিনি লিখেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্যাটেলাইট ছাড়াই দুই মাস ধরে বিমান চলাচল, নিরাপত্তা নিয়ে শঙ্কা শাহজালালে
স্যাটেলাইট ছাড়াই দুই মাস ধরে বিমান চলাচল, নিরাপত্তা নিয়ে শঙ্কা শাহজালালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই মাস ধরে স্যাটেলাইট সংযোগ ছাড়াই বিমান চলাচল পরিচালিত হচ্ছে, যা নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। ঢাকাকে ৭টি জোনে ভাগ করে Read more

মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে Read more

চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?
চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?

চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলীখেলা এবার পা দিচ্ছে ১১৬তম বর্ষে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন